নিজস্ব প্রতিবেদক: | শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ৪০৩ বার পঠিত | পড়ুন মিনিটে
নিজের শরীর ম্যাসেজ করে না দেয়ায় অফিসের কর্মচারীকে মারধর করার অভিযোগ উঠেছে গাজীপুরের জেলা পরিষদের সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) খন্দকার মুদাচ্ছির বিন আলীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ৮ নভেম্বর, ২০২৫, রাত ৯ টায় খন্দকার মুদাচ্ছির বিন আলীর সরকারী বাংলোতে। বর্তমানে বিষয়টি গাজীপুরের ‘টক অব দ্যা টাউন’ এ পরিণত হয়েছে।
ঘটনা সংশ্লিষ্ট ভিকটিমের একটি জবানবন্দিসহ অন্যান্য প্রাপ্ত রেকর্ড পর্যালোচনা করে জানা যায়, ভিকটিম মোঃ জুয়েল অভিযুক্ত সিইও খন্দকার মুদাচ্ছিরের সরকারী বাংলোর কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। অভিযুক্ত সিইও প্রায়ই তাকে দিয়ে জোরপূর্বক শরীর ম্যাসেজ করাতেন। ঘটনার দিন তিনি সিইওর শরীর ম্যাসেজ করে না দেয়ায় একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি তাকে মারধর করেন। এতে জুয়েল কানের নিচে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।
উল্লেখ্য, সম্প্রতি জেলা পরিষদের সিইও খন্দকার মুদাচ্ছিরের একই কর্মচারীকে দিয়ে শরীর ম্যাসেজ করানোর একটি ভিডিও ভাইরাল হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক গাজীপুর জেলা পরিষদের একজন কর্মচারী বলেন, সিইও স্যার প্রায়ই তাদেরকে দিয়ে উনার ব্যক্তিগত কাজ করতে আদেশ দেন, খারাপ আচরণ করেন। কিন্তু চাকরির ভয়ে কেউ মুখ খুলতে সাহস করেন নি। জুয়েলকে মারধর করার পর বর্তমানে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।
অনুসন্ধানে জানা গেছে, উক্ত ঘটনার পর কর্মচারী জুয়েল ভয়ে তার কর্মস্থলে অনুপস্থিত রয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com