শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শহিদ মোঃ ইকবাল হোসেনের মনোনয়ন পুনর্বহাল দাবীতে মনিরামপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মাসুদ রায়হান, যশোর জেলা প্রতিনিধিঃ   |   রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শহিদ মোঃ ইকবাল হোসেনের মনোনয়ন পুনর্বহাল  দাবীতে মনিরামপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
৬৬

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদ মোঃ ইকবাল হোসেনের মনোনয়ন পরিবর্তন করে জমিয়তে উলামায়ে ইসলামের রশিদ বিন ওয়াক্কাসে প্রদান করার প্রতিবাদে স্থানীয় বি এনপির নেতা কর্মিদের মধ্যে হতাশা বিরাজ করছে।

এরই প্রতিবাদে গত কয়েক দিন মনিরামপুর উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল সহ কাফনের কাপড় পরে রশিদ বিন ওয়াক্কাসের মনোনয়ন পরিবর্তন করে শহিদ মোঃ ইকবাল হোসেন কে মনোনয়ন দেওয়ার জন্য বিভিন্ন আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মনিরামপুর উপজেলাার ১৭ টি ইউনিয়ন ও এক টি পৌর সভায় একই দিনে বিঙ্কোব মিছিল করে । ১৪ নং দৃর্বা ডাম্গা ইউনিয়নে বি এনপির সহ সভাপতি মোঃ হারুনর রশীদের নেতৃত্বে কোনা কোলা বাজারে এই বিক্ষোভ  মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মিছিলে নারি পুরুষ সহ শত শত নেতা কর্মি অংশ গ্রহন করে। বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সবুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত  বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, ও সহ সভাপতি মোঃ হারুনর রশীদ।

এসময় বক্তারা বলেন দীর্ঘ ১৭ বছর হামলা মামলার শিকার হয়ে মনিরামপুর উপজেলা বিএনপিকে টিকিয়ে রাখছেন ইকবাল হোসেন আর আয যখন আমাদের সুদিন তখন অন্য কাউকে মনোনয়ন দেওয়া কতটুকু যুক্তি যুক্ত সেটা দলের নিতিনির্ধাকদের বিবেচনা করে দেখার আহবান জানান।
বক্তারা আরও বলেন যদি মনোনয়ন পরিবর্তন করে শহিদ মোঃ ইকবাল হোসেন কে না দেওয়া হয় তাহলে তার খেসারত বি এনপিকেই দিতে হবে। তাই তারা দলের হায় কমান্ডারদের উদ্দেশ্য করে বলেন আমরা স্থানীয় দল করি আমরা যেটা বুঝি আপনারা দুর থেকে বুঝতে পারেন না তাই দলের ভালোর জন্য মনিরামপুরের বি এনপির ভালোর জন্য রশিদ বিন ওয়াক্কাসে পরিবর্তন করে শহিদ মোঃ ইকবাল হোসেন কে মনোনয়ন দিন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com