শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শহীদ ওসমান হাদীর স্মরণে ইবিতে কুইজ প্রতিযোগিতা

ইবি প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শহীদ ওসমান হাদীর স্মরণে ইবিতে কুইজ প্রতিযোগিতা
১৭৮

জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ‘ইসলামিক ইউনিভার্সিটি কালচারাল সোসাইটি’র উদ্যোগে এ কুইজ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে সিরাত, বাংলাদেশের জাতীয় বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলি থেকে প্রশ্ন করা হয়। পরীক্ষা পরবর্তী প্রথম চারজন বিজয়ী প্রতিযোগীকে পুরুষ্কার দেওয়া হয়।

ইসলামিক ইউনিভার্সিটি কালচারাল সোসাইটির আহ্বায়ক মো. শান্ত শিশির বলেন, আমরা সংস্কৃতি নিয়ে কাজ করার চেষ্টা করছি। কারণ মানুষ কর্মজীবনে যেকোনো কাজ করে জীবন পার করে দিতে পারে, কিন্তু সমাজ কীভাবে চলবে, মানুষের মূল্যবোধ ও বিশ্বাস কেমন হবে, তা পুরোপুরি সংস্কৃতির ওপর নির্ভর করে।

এসময় তিনি আরও বলেন, আমরা শহীদ ওসমান হাদীর স্মরণে এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি, যেন বিষয়গুলো তোমাদের মাথায় গেঁথে যায় এবং তোমরা তার মতো দেশের জন্য কাজ করতে পারো। সবসময় নিজেদের জ্ঞান অর্জনের জায়গাটি চর্চা করতে হবে। জ্ঞান অর্জন ছাড়া বর্তমান যুগের চাহিদায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা যদি জ্ঞানে সমৃদ্ধ না হই এবং সাংস্কৃতিক লড়াইয়ে আধিপত্যবাদ প্রতিরোধ করতে না পারি, তবে তা আমাদের দেশের জন্য ব্যর্থতা হয়ে দাঁড়াবে। দেশকে সফলতার উচ্চাঙ্গনে নিতে হলে নিজেদের ডেভেলপ করতে হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com