শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শহীদ ওসমান হাদী’র স্মরণে ড্যাব চট্টগ্রাম এর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি:   |   রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শহীদ ওসমান হাদী’র স্মরণে ড্যাব চট্টগ্রাম এর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
৪৪

জুলাই গন আন্দোলনের অন্যতম নেতা এবং গনতন্ত্র ও ইনসাফ প্রতিষ্ঠার লড়াকু সৈনিক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ড্যাব চট্টগ্রাম শাখার উদ্যোগে রবিবার বাদ যোহর চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাঃ তমিজ উদ্দিন আহমেদ, ড্যাব কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবং ড্যাব চমেক শাখার সাধারণ সম্পাদক ডাঃ ফয়েজুর রহমান, ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ বেলায়েত হোসেন ঢালী, ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক ডাঃ ইফতেখারুল ইসলাম, এনডিএফ চমেক শাখার সভাপতি ডাঃ মাহমুদুর রহমান, ড্যাব চমেক শাখার কোষাধ্যক্ষ ডাঃ মাহতাব উল ইসলাম, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ নুরুল করিম চৌধুরী, প্রফেসর ডাঃ হাবীব হাসান,ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক ডাঃ ইমরোজ উদ্দিন ও যুগ্ম সম্পাদক ডাঃ রিফাত কামাল রনি, ড্যাবের কেন্দ্রীয় কমিটির ডক্টরস ওয়েল ফেয়ার সহ সম্পাদক ডাঃ সাদ্দাম হোসেন, ডাঃ নুরুদ্দিন জাহাঙ্গীর সেলিম,ডাঃ মোজাহেরুল ইসলাম, ডাঃ ইফতেখার অনি, ডাঃ মোনায়েম ফরহাদ, ডাঃ আসহাব মেহেরাজ আসিফ, ডাঃ সাদ্দাম হোসেন (৫৪ ব্যাচ), ডাঃ মুন্সী ফয়জুল রাব্বী, ডাঃ রাজেদ আল হাসান, ডাঃ মাইমুন রিদওয়ান, ডাঃ তরিকুল ইসলাম , ডাঃ তাসদীদ নুর সহ চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী এবং মুসুল্লি বৃন্দ। মিলাদ মাহফিল শেষে শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com