শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতিমূলক সভা

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   |   সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতিমূলক সভা
১৯

চাঁপাইনবাবগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদ্যাপনের জন্য জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারী) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শাহদাত হোসেন মাসুদ। সভায় আগামী ২১ ফেব্রুয়ারি পালনের সার্বিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দিবসটি যথাযথভাবে পালনের লক্ষে বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। আলোচনায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াসিন আলী, জেলা মৎস্য কর্মকর্তা শাহীনূর রহমানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা।

সভায় জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের নির্দেশনা দেন, যাতে দিবসটি শান্তিপূর্ণভাবে পালিত হয়। এ সময় সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের প্রস্তুতি ও প্রস্তাবিত কর্মসূচি তুলে ধরেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সভা শেষে নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সমন্বয় ও প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com