শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শহীদ শরিফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় রাঙ্গাবালীতে ইসলামী যুব আন্দোলনের দোয়া মাহফিল

এম এ ইউসুফ আলী, রাঙ্গাবালী(পটুয়াখালী)প্রতিনিধি:   |   রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শহীদ শরিফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় রাঙ্গাবালীতে ইসলামী যুব আন্দোলনের দোয়া মাহফিল
১৬

পটুয়াখালীর রাঙ্গাবালীতে শহীদ শরিফ ওসমান হাদীর রুহের মাগফিরাত ও উচ্চ মাকাম কামনায় এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা কার্যালয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, রাঙ্গাবালী উপজেলা শাখা আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাওলানা মোঃ ফিরোজ আহমেদ সঞ্চালনায়  এম এ ইউসুফ আলীর সভাপতিত্বে, উপস্থিত ছিলেন,ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মোঃ ইবরাহীম খলিল আরশাদীর, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী ইউনিয়ন সভাপতি মাওলানা গাজী মোঃ নুরুজ্জামান।

বক্তারা বলেন,শহীদ শরিফ ওসমান হাদীর জীবন ও আদর্শের ওপর আলোচনা করেন।

তারা আরো বলেন, দেশের ক্রান্তিলগ্নে শরিফ ওসমান হাদীর মতো তরুণদের ত্যাগ জাতি সর্বদা শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার এই আত্মত্যাগ ইসলামী সমাজ বিনির্মাণ এবং ন্যায়ের পথে চলতে যুব সমাজকে আজীবন অনুপ্রাণিত করবে।

আলোচনা সভা শেষে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে শহীদ শরিফ ওসমান হাদীর কবরের আজাব মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। একই সাথে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ দোয়া করা হয়।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com