জয়নাল আবেদীন: | মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ১৭০ বার পঠিত | পড়ুন মিনিটে
উৎসবমুখর পরিবেশে যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা–২০২৫ এর ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরিফ আহমেদ লিটনের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক আবু জুবায়ের কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ডা. আফিল উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি জামাল উদ্দীন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চালিতাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক রবিউল ইসলাম, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক বজলু রহমান, অভিভাবক সদস্য কামরুজ্জামান লাল্টু, আলি হোসেনসহ অন্যান্য অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত মেধাতালিকায় স্থান পাওয়া ১ম থেকে ১০ম স্থান অর্জনকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com