শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শার্শায় যুবদল নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

বেনাপোল প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শার্শায় যুবদল নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
১০৩

যশোরের শার্শায় যুবদল নেতাদের বিরুদ্ধে কথিত ষড়যন্ত্র ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা যুবদল।

বুধবার বিকালে শার্শা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহম্মেদ, সদস্য সচিব আনসারুল হক রানা এবং শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগ আনা হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন ও ন্যায়বিচারের দাবি জানান।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে যুবদলের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। এ ধরনের অপচেষ্টা বন্ধ করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রাহানুজ্জামান দিপু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর আলম, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম পিন্টু, আওরঙ্গজেব, সবুজ হোসেন, রাজ শেখর বাবুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com