শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শাহজাহানপুরে নির্মাণাধীন ব্রিজ ১৫ দিনের মধ্যে চালুর নির্দেশ প্রতিমন্ত্রীর

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:   |   বুধবার, ২৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাহজাহানপুরে নির্মাণাধীন ব্রিজ ১৫ দিনের মধ্যে চালুর নির্দেশ প্রতিমন্ত্রীর
৫৫

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুরে নির্মাণাধীন একটি ব্রিজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি।

তিনি ব্রিজের সংযোগ সড়কের কাজ আগামী ১৫ দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন, যাতে এটি জনসাধারণ ও যানবাহনের চলাচলের উপযোগী হয়।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের ঘোষণা দেন। তিনি জানান, প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সড়ক এবং ৭ কোটি টাকা ব্যয়ে ব্রিজের মূল অবকাঠামো নির্মাণ সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকার কারণে দীর্ঘদিন ধরে ব্রিজটি ব্যবহার অচল অবস্থায় রয়েছে।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানার পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর যৌথভাবে ব্রিজ পরিদর্শনের নির্দেশ দিয়েছেন, যাতে জনগণের ভোগান্তি দ্রুত দূর করা যায়।

তিনি আশা প্রকাশ করেন যে, মন্ত্রণালয় থেকে গঠিত কমিটি দ্রুত কার্যক্রম শেষ করে ব্রিজটি চলাচলের জন্য উন্মুক্ত করবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) মো. ওয়াহিদুজ্জামান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com