মোঃ রাকিব হাওলাদার রাঙ্গাবালী, (পটুয়াখালী) প্রতিনিধি: | মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ১৭৪ বার পঠিত | পড়ুন মিনিটে
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা চরমোন্তাজ লক্ষ্মী বেষ্টিন আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক আবু হানিফ (৪৫) উপর দুর্বৃত্তরা গত (রবিবার) আনুমানিক রাত ৯ ঘটিকায় হামলা করে। এতো তিনি গুরুতর আহত হয়ে পটুয়াখালী মেডিকেল চিকিৎসা দিন অবস্থা আছেন।
তার হামলার প্রতিবাদে মানববন্ধন করে চরমোন্তাজ আব্দুল সাত্তার স্কুল এন্ড কলেজ ও চরমোন্তাজ দাখিল মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, শিক্ষক আমাদের গুরুজন,শিক্ষকের উপর যারা হামলার করছে তাদেরকে অতিদ্রুত মধ্যে দুর্বৃত্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারে করতে হবে। যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না হবে আমরা ক্লাস বর্জন করবো।
চরমোন্তাজ আবদুল ছাত্তার স্কুল এন্ড কলেজ (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষীকা হামিদা বেগম বলেন, চরমোন্তাজ লক্ষ্মী বেষ্টিন আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু হানিফ উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসন এর সুষ্ঠু তদন্ত মাধ্যমে বিচারে দাবি জানাই।
চরমোন্তাজ সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা সুপার মোঃ মোখলেছুর রহমান বলেন, শিক্ষক আবু হানিফ উপর হামলা যারা করছে তাদেরকে অতিদ্রুত বিচার দাবী জানাচ্ছি। এই ভাবে আর যাতে কোনো শিক্ষক লাঞ্ছিত না হতে হয় এই বিষয় প্রশানের কাছে সেই দাবী জানাচ্ছি।
ভুক্তভোগী শিক্ষক আবু হানিফ মিয়ার কাছে মুঠো ফোনের মাধ্যমে জানতে চাইলে, তিনি বলেন জুম্মার নামাজে মসজিদে খোদবায় মোনাফেকের আলোচনা করায় গত রবিবার সন্ধ্যার পরে চরবেষ্টিন হাই স্কুল রোডে ১নং ওয়ার্ডের বিএনপির সভাপতি মুজাম্মেল হক এর নেতৃত্বে একদল সন্ত্রাসীরা আমার উপর মেরে ফেলার জন্য অতর্কিত হামলা করে। আমার ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রানে বেঁচে যাই। তার পরিচয় দিতে গিয়ে বলেন, আমি লক্ষ্মী বেষ্টিন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং চরমোন্তাজ ইউনিয়ন জামায়াত ইসলামী সাধারণ সম্পাদক পদে রয়েছি। তিনি আরও বলেন, আমি পটুয়াখালী মেডিকেল হসপিটালে ভর্তি থাকায় আজকে রাঙ্গাবালী থানায় আমার স্ত্রীকে বাদী করে মামলার প্রস্তুতি নিচ্ছি।
অভিযুক্ত মুজাম্মেল হক এর কাছে মুঠো ফোনের মাধ্যমে জানতে চাইলে,তিনি বলেন আমি তার কাছ থেকে মাংস কিনি সে জন্য আমার কাছে চারশত টাকা পাওনা ছিল আমি স্থানে না থাকায় দিতে পারি নাই । কিন্তু আমি এলাকায় এসে লোক কাছে শুনতে পাই হানিফ স্যার আমার নামে বিভিন্ন ভাবে মিথ্যা ও বানোয়াট বদনাম রটাচ্ছে। আমি এ বিষয়ে তার কাছে জিজ্ঞেস করলে সে আমার উপর চরাও হন এবং তার সাথে আমার বাকবিতন্ডা হয় একপর্যায় আমি তাকে একটি থাপ্পর মারি। স্থানীয় লোকজন এসে উভয় কে নিয়ে যান। তিনি আর বলেন আমাকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল তাকে দিয়ে মিথ্যে ষড়যন্ত্র করাচ্ছে।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মোঃ শামীম হাওলাদার বলেন, এবিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ আমরা পাইনি যদি লিখিত অভিযোগ পাই তাহলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com