শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, গাইবান্ধায় ২৬ জনের রিমান্ড

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, গাইবান্ধায় ২৬ জনের রিমান্ড
৫৭

গাইবান্ধা জেলায় অনুষ্ঠিত হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করায় ৫১ জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় ৫১ জন আসামির মধ্যে ২৬ জন আসামিকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং অপর ২৫ জনের জামিন না মঞ্জুর করে আদালত।

মঙ্গলবার গাইবান্ধা আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান ২৬ জনের রিমান্ড মঞ্জুর ও ২৫ জনের জামিন না মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ৯ জানুয়ারি শুক্রবার গাইবান্ধা জেলার তিন উপজেলার ৫১ কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনুষ্ঠিত হয়। এসময় ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহারসহ অন্যান্য অসদুপায় অবলম্বনের দায়ে সদর উপজেলার ৩৭ কেন্দ্র থেকে ৩৭ জন, পলাশবাড়ী উপজেলার ৪ কেন্দ্র থেকে ১২ জন ও ফুলছড়ি উপজেলার ২ কেন্দ্র থেকে ২ জনকে আটক করা হয়েছে। এরপর আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে গাইবান্ধা কোর্ট ইন্সপেক্টর জামাল উদ্দিন বলেন, এ ঘটনার মামলায় ২৬ জন আসামিকে ২ দিনের রিমান্ড মঞ্জুর ও নারীসহ ২৫ আসামির জামিন না মঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com