মোহসীন মোহাম্মদ মাতৃক: | মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ১৭৩ বার পঠিত | পড়ুন মিনিটে
মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে একযোগে কাজ করতে চায় মানিকগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। সেই সাথে মাদক মুক্ত ক্যাম্পাস গঠন করার জন্য সবাইকে সোচ্চার ভুমিকা পালন করার তাগিদ দেন।
আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১ টার দিকে কলেজের রনদা প্রসাদ সাহা চত্ত্বরে উপস্থিত হয়ে সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে কলেজের সকল শিক্ষার্থীদের এক হয়ে সমাজ বিনির্মানে ও তারেক রহমানের রাষ্ট্র কাঠামো বিনির্মানের ৩১ দফা তুলে ধরেন জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজিব।
উক্ত ছাত্র সমাবেশে উপস্থিত হয়ে স্বাগত বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি শাহজাহান শাওন, যুগ্ন- সাধারণ সম্পাদক আল- মামুন, যুগ্ন-সাধারণ সম্পাদক এ.এস.এম. রাকিবুল ইসলাম আকাশ ও আরো উপস্থিত ছিলেন সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদলের মেহেদি হাসান রিদয়, আবু জিহাদ সহ আরো অন্যান্য নেতৃবৃন্দসহ কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
ছাত্রজনতার রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, কলেজ ক্যাম্পাসকে ছাত্রলীগের মত সন্ত্রাসী নৈরাজ্যের অভয়ারণ্য তৈরী করবো না এবং মাদক মুক্ত ক্যাম্পাস গঠন করব ও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় দেশের যেকোনো ক্রান্তিলগ্নে সাধারণ শিক্ষার্থীদের সামনে ছাত্রদল ঢাল হয়ে ছিল এবং থাকবে এসব কথা বলেন জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ।
সমাবেশ শেষে কলেজের শিক্ষার্থীদের মাঝে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো বিনির্মানের ৩১ দফা দাবির লিফলেট বিতরণ করেন তারা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com