শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

‘শিক্ষার্থী আর চাঁদাবাজ পরিচয় একসাথে চলতে পারে না’

মোঃ হৃদয়, জবি প্রতিনিধি   |   রবিবার, ০৬ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ১৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘শিক্ষার্থী আর চাঁদাবাজ পরিচয় একসাথে চলতে পারে না’
১০

শিক্ষার্থী আর চাঁদাবাজ পরিচয় একসাথে চলতে পারে না বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব হোসেন। এছাড়াও চাঁদাবাজদের ভরণ-পোষণের দায়িত্বে নেওয়ার আগ্রহও প্রকাশ করেছেন তিনি। শনিবার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তার নিজ আইডিতে এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘টিএসসি, বাসস্ট্যান্ড, টেম্পুস্ট্যান্ডসহ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কোথাও চাঁদাবাজদের কোনো অস্তিত্ব রাখা যাবে না।

কারণ, শিক্ষার্থী আর চাঁদাবাজ—এই দুইটি পরিচয় কখনো একসাথে চলতে পারে না। যারা এই চাঁদাবাজির সঙ্গে জড়িত, তারা হয়তো আর্থিকভাবে অসচ্ছল, এই বিষয়ে আমরা সংবেদনশীল।’ তিনি আরও লেখেন, ‘তারা যদি তাদের প্রকৃত পরিচয় প্রকাশ করে, তাহলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা, তাদের ভরণ-পোষণের দায়িত্ব গ্রহণে প্রস্তুত থাকবে। তবুও, কোনো অবস্থাতেই শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রিক এলাকায় চাঁদাবাজির মতো ঘৃণ্য কর্মে লিপ্ত হতে দেওয়া হবে না।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com