শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে ইউএনও শায়লা

সোহেল রানা,স্টাফ রিপোর্টার নীলফামারীঃ   |   সোমবার, ৩০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে ইউএনও শায়লা
৩৩

নীলফামারীর ডোমারে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ ত্বন্বী।

সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন, ৬নংপাঙ্গা মটুকপুর ইউনিয়ন, ৮নং ডোমার সদর ইউনিয়নসহ শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে ক্ষতিগ্রস্থ পরিবারদের সাথে কথা বলেন তিনি।

পরিদর্শনকালে তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক পৌর বিএনপি’র সাধারন সম্পাদক মোজাফ্ফর আলী, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন ইউপি সদস্য হাবিবুর রহমান বাবুসহ স্থানীয় জামায়েত নেতা ইলিয়াছ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ ত্বন্বী জানান, ক্ষতিগ্রস্থদের ঘরবাড়ী ও ফসলের হিসাব আমরা প্রাথমিকভাবে জড়িপ করে সেই তালিকাটি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্য ক্ষতিগ্রস্থদের সহযোগীতা করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com