শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শিল্প বিল্পব উপযোগী শিক্ষার্থী গড়তে শিক্ষা কারিকুলাম পরিবর্তন প্রয়োজন : ইবি উপাচার্য

মনিরুজ্জামান তুহিন   |   সোমবার, ১২ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৩৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিল্প বিল্পব উপযোগী শিক্ষার্থী গড়তে শিক্ষা কারিকুলাম পরিবর্তন প্রয়োজন : ইবি উপাচার্য

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, “দেশ চতুর্থ শিল্প বিপ্লবে প্রবেশ করেছে। ইতোমধ্যে পদধ্বনী তুলেছে পঞ্চম শিল্প বিপ্লবের। এগুলোর জন্য আমাদের শিক্ষার্থীদের গড়ে তুলতে হলে, এখনই শিক্ষার কারিকুলাম পরিবর্তন করা দরকার।”   সোমবার (১২ মে) আইকিউএসি আয়োজিত আউটকাম বেসড এডুকেশন কারিকলাম স্ট্রাটেজিক ফ্রেমওর্য়্যাক ফর কোয়ালিটি লার্নিং বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। উক্ত অনুষ্ঠানে আইকিউএসির পরিচালক প্রফেসর ড. নাজিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। রির্সোস পারসন ছিলেন প্রফেসর ড. আসাদ-উদ-দৌলা, অতিরিক্ত পরিচালক আইকিউএসি।

এসময় উপাচার্য আরও বলেন, “উন্নয়নের চাহিদার সঙ্গে আমাদের শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য যে উপকরণগুলো দরকার, আমরা যেন তাদের সেটি দিতে পারি, সেই বিষয়গুলোর দিকে গুরুত্ব দিতে হবে। আমাদের শিক্ষার্থীদের মনোযোগ সঠিক ধারায় ধরে রাখতে তাদের চাওয়া ও তাদের মতামতের বিষয়ে গুরুত্ব দিতে হবে শিক্ষকদের।

আমাদের সমাজ ব্যবস্থার সাথে কিভাবে উচ্চ শিক্ষাকে যুক্ত করা যায়, সেদিকে গুরুত্ব দিয়ে উচ্চ শিক্ষার কাঠামোকে সাজাতে হবে। ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীদের যে জায়গাগুলোতে কাজের সুযোগ রয়েছে সেই জায়গাগুলোকে গুরুত্ব দিয়ে উচ্চ শিক্ষাকে সাজাতে হবে। এটা এমনভাবে করতে হবে যেন তারা নিজেদের মধ্যে আকাশ ছোঁয়ার বাসনা তৈরি করতে পারে। আকাশটা তাদের সীমানা হয়ে দাঁড়ায়।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com