শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শিশুকে ধর্ষণের চেষ্টা, যৌথ বাহিনীর হাতে আটক অভিযুক্ত

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   রবিবার, ০৩ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিশুকে ধর্ষণের চেষ্টা, যৌথ বাহিনীর হাতে আটক অভিযুক্ত
২০

গাইবান্ধায় ৬ বছর বয়সি এক মেয়ে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শাকিল(৩২) নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।

শনিবার দিবাগত রাত ২টার দিকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গাইবান্ধা সেনা ক্যাম্পের একটি দল যৌথ অভিযান চালিয়ে জেলার পলাশবাড়ী উপজেলার ভবানিপুর গ্রামের এক বাড়ি থেকে তাকে আটক করে।

অভিযুক্ত শাকিল ওই গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে। সে অটো ভ্যান চালানোর পাশাপাশি চুরি ও মাদকের সাথে জড়িত বলে জানান স্থানীয়রা।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গতকাল বিকেল ৩ টার দিকে অভিযুক্ত শাকিল একই গ্রামের ৬ বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে স্বজনরা এগিয়ে আসলে অভিযুক্ত ধর্ষক পালিয়ে যায়। পরবর্তীতে দিবাগত রাতে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ও সার্বিক সহযোগিতায় সেনাবাহিনী পরিচালিত যৌথ অভিযানের মাধ্যমে অভিযুক্ত শাকিল কে আটক করা হয়। পরে তাকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের হয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com