শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শিশুদের জন্য নিরাপদ ও অনিরাপদ স্পর্শ নিয়ে সচেতনতামূলক সেমিনার

বিশেষ প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিশুদের জন্য নিরাপদ ও অনিরাপদ স্পর্শ নিয়ে সচেতনতামূলক সেমিনার
১০

শিশুদের নিরাপদ ও অনিরাপদ স্পর্শ সম্পর্কে সচেতন করতে আউলিপুর মসজিদে নূর মদিনা কমপ্লেক্সে রবিবার একটি সেমিনার আয়োজন করে লাল সবুজ সোসাইটি ও মানুষের জন্য ফাউন্ডেশনের সেফ প্রজেক্ট। সেমিনারে প্রায় ১২০ জন শিক্ষার্থী অংশ নেয়।

ইসরাফিল ও জহিরুল ইসলাম গল্প, গজল ও ছবির মাধ্যমে শিক্ষার্থীদের স্পর্শকাতর অঙ্গ, নিরাপদ ও অনিরাপদ স্পর্শ সম্পর্কে ধারণা দেন। শিশুদের জানানো হয়, “শরীরের স্পর্শকাতর অংশে কারও অযাচিত স্পর্শ অস্বস্তি তৈরি করলে তা অনিরাপদ। এমন পরিস্থিতিতে ‘না’ বলতে হবে, ঘটনাস্থল থেকে সরে যেতে হবে এবং মা-বাবা, শিক্ষকদের জানাতে হবে। প্রয়োজনে চাইল্ড হেল্প লাইন ১০৯৮-এ অভিযোগ করতে হবে।”

শিক্ষকরা বলেন, যৌন হয়রানি নিয়ে সচেতনতা শিশুদের মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক শিশু এসব বিষয়ে অভিভাবকদের বলতে ভয় পায় এবং নিজেদের দোষী মনে করে। এই সেমিনার তাদের ভয় কাটাতে এবং সচেতন করতে সাহায্য করবে।

আয়োজকরা জানান, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ শিশুদের আত্মবিশ্বাস ও নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com