শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শিশুদের নামাজে আগ্রহী করতে মাভাবিপ্রবি ছাত্রদল সহ-সভাপতি আদনানের চকলেট বিতরণ

মাভাবিপ্রবি প্রতিনিধি   |   বুধবার, ০১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ১৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিশুদের নামাজে আগ্রহী করতে মাভাবিপ্রবি ছাত্রদল সহ-সভাপতি  আদনানের চকলেট বিতরণ
৪৭

সিলেটের বিভিন্ন মসজিদে নামাজ আদায় করতে আসা শিশুদের জন্য চকলেট উপহার দিয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ আদনান। শিশুদের নামাজে আগ্রহী করে তুলতে এবং মসজিদের প্রতি ভালোবাসা জাগাতে এ উদ্যোগ নেন তিনি। আজ যোহর ও আসরের নামাজের পরে বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের হাতে শিশুদের জন্য চকলেট তুলে দেন আদনান। পরে তারা নামাজে আসা বাচ্চাদের মাঝে এগুলো বিতরণ করেন।

স্থানীয় মুসল্লিরা এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং বলেন, এমন মানবিক প্রচেষ্টা শিশুদের ধর্মীয় অনুরাগ জাগাতে ইতিবাচক ভূমিকা রাখবে। সহ-সভাপতি আদনান বলেন,“ছোটবেলা থেকেই যদি শিশুদের ধর্মীয় চর্চার সাথে সম্পৃক্ত করা যায়, তবে তারা আগামীর সমাজে নৈতিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। আমার এই ক্ষুদ্র প্রয়াস শিশুদের নামাজের প্রতি আগ্রহী করতে সামান্য হলেও ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।” স্থানীয়রা মনে করেন, এ ধরনের কর্মসূচি সমাজে ধর্মীয় অনুরাগ ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com