শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শিশু বিশেষজ্ঞ ডাঃ শাহাদাত হোসেন মেমোরিয়াল হলের উদ্বোধন

জেলা প্রতিনিধি   |   বুধবার, ০১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিশু বিশেষজ্ঞ ডাঃ শাহাদাত হোসেন মেমোরিয়াল হলের উদ্বোধন
১৪৮

মঙ্গলবার সকাল ১১ টায় বিপিএ চট্টগ্রাম শাখার সেক্রেটারি জেনারেল এবং শিশু স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ বেলায়েত হোসেন ঢালীর সার্বিক তত্ত্বাবধানে, শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ মুসা মিঞা’র সভাপতিত্বে এবং শিশু বিভাগের আবাসিক ফিজিশিয়ান ডাঃ ইলহাম ইমামের পরিচালনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বহির্বিভাগে ডাঃ শাহাদাত হোসেন মেমোরিয়াল হল এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন I

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন।

নুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মোঃ তসলিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম, অধ্যাপক ডাঃ বাসনা মুহুরী, অধ্যাপক ডাঃ প্রণব কুমার চৌধুরী, অধ্যাপক ডাঃ জেবিন চৌধুরী, নাক কান গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ নুরুল করিম চৌধুরী, অধ্যাপক ডাঃ মারুফ উল কাদের, মেডিসিন বিভাগের আরপি ডাঃ রিয়াসাত শাহাবুদ্দিন, অর্থোপেডিক সার্জারির আর এস ডাঃ মুন্সী ফয়জুল রাব্বি, ডাঃ সামিউল করিম সহ শিশু স্বাস্থ্য বিভাগের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থী বৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com