শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি:   |   বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুল গ্রেফতার
৫১

সিএমপি’র একটি বিশেষ চৌকস টিমের অভিযানে বায়েজিদের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও ৩৪টি মামলার আসামি মোঃ সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুল তার সহযোগীসহ গ্রেফতার। পাঁচলাইশ থানার অপর একটি অভিযানে বার্মা সাইফুলের ঘনিষ্ঠ অপর ০২ সহযোগী গ্রেফতার হয়েছে। সিএমপি পুলিশ কমিশনারের নির্দেশনায় গঠিত একটি বিশেষ চৌকস টিম পাঁচলাইশ থানার আতুরারডিপো এলাকায় সংগঠিত আলোচিত স্বর্ণের বার দস্যুতার ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত আসামী বায়েজিদের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোঃ সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুল ও তার সহযোগী শিহাব উদ্দিনকে গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জানুয়ারি সোমবার ,ঢাকা গুলশান থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। আভিযানিক টিম পরবর্তীতে তাদেরকে নিয়ে উক্ত মামলার অবশিষ্ট ০৬টি স্বর্ণের বার উদ্ধার করার জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করাকালে আসামী শিহাব উদ্দিনের হেফাজত থেকে বর্ণিত মামলার ঘটনায় ব্যবহৃত একটি YAMAHA R15 মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ সংক্রান্তে আসামীদ্বয়কে পাঁচলাইশ থানার মামলা নং-০১, তারিখ-০৫-০১-২০২৬খ্রিঃ, ধারা-৩৯৪ পেনাল কোড মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, শীর্ষ সন্ত্রাসী মোঃ সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুল এর বিরুদ্ধে ক) অস্ত্র আইনের মামলা- ০২টি, খ) প্রতারণা মামলা- ০২টি, গ) চাঁদাবাজি ও ছিনতাই মামলা- ০৫ টি, ঘ) অপহরণ মামলা- ০১টি, ঙ) দস্যুতা মামলা- ০১টি, চ) বিশেষ ক্ষমতা আইন মামলা-০৩ টি, ছ) বিস্ফোরক আইনের মামলা- ০২টি জ) মারামারি ও জখম সংক্রান্ত মামলা-১৮ টি সহ মোট ৩৪ টি মামলা তথ্য পাওয়া যায়।এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ০৭টি গ্রেফতারি পরোয়ানা মূলতবী আছে।তার সহযোগী মোঃ শিহাব উদ্দিনের বিরুদ্ধে ০৫টি প্রতারণা মামলা ও ০১টি দস্যুতা সহ মোট ০৬টি মামলা রয়েছে। উল্লেখ্য যে, স্বর্ণের বার লুণ্ঠণের ঘটনায় এ পর্যন্ত ১০ জন আসামী গ্রেফতার, ২৯টি স্বর্ণের বার (২৯০ ভরি) ও ঘটনায় ব্যবহৃত ০২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। অপরদিকে ১৩ জানুয়ারি মঙ্গলবার পাঁচলাইশ মডেল থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলের অপর ০২ ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com