শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শেখ হাসিনার পদত্যাগে রাঙ্গাবালীতে জনতার বিজয় উল্লাস

রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধি   |   সোমবার, ০৫ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেখ হাসিনার পদত্যাগে রাঙ্গাবালীতে জনতার বিজয় উল্লাস

ছাত্রজনতার গন অভ্যুত্থানের মুখে ক্ষমতা থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। আর এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে মিছিল নিয়ে উল্লাস করে রাঙ্গাবালীর সাধারণ মানুষ। মিছিল শেষে সবার মাঝে মিস্টি বিতরণ করা হয়েছে। আজ দূপুর নাগাদ ছাত্র জনতার আন্দোলনের মূখে শেখ হাসিনার পদত্যাগের খবর আসতেই উপজেলার চরমোন্তাজ স্লুইজ বাজারের রাস্তায় নেমে আসে শত শত ছাত্র ও সাধারণ মানুষ।

 

এ সময়ে ‘’এই মূহুর্তে খবর এলো, শেখ হাসিনা পালিয়ে গেল’, ‘’এই মূহুর্তে খবর এলো, স্বৈরাচারের পতন হলো’ প্রভৃতি স্লোগানে মূখরিত হয়ে ওঠে চারপাশ৷ আনন্দ মিছিলটি বাজারের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে সবার মাঝে মিস্টি বিতরণ করা হয়। আনন্দ মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, দেশ আজ এক খুনি স্বৈরশাসকের হাত থেকে মুক্তি পেয়েছে। ১৫ বছরে দেশের বিরোধী রাজনৈতিক দল গুলো যা পারেনি ছাত্ররা আজ তা করে দেখিয়েছে।

 

তবে এখানেই শেষ নয়, যারা নিরস্র ছাত্রদের গুলি করে মেরেছে তাদের প্রত্যেকেরই শাস্তি নিশ্চিত হতে হবে। এর আগে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে সারাদেশে গতকাল ব্যাপক সহিংসতা ও নিহতের ঘটনা ঘটে। এর প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ সারা দেশ থেকে ঢাকা অভিমূখে যাত্রার কর্মসূচি পালন করে। লক্ষ লক্ষ ছাত্র জনতার সম্মিলিত এ যাত্রা গণভবন ঘেরাও করার আগেই পদত্যাগ করে হেলিকপ্টার যোগে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com