শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শেরপুরে এক অসহায় পরিবারের পাশে দাড়ালেন বিএনপি নেতা মাসুদ

মোঃ মুরাদ মিয়া শেরপুর জেলা প্রতিনিধি:-   |   বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেরপুরে এক অসহায় পরিবারের পাশে দাড়ালেন বিএনপি নেতা মাসুদ
৬১

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শেরপুর সদর  উপজেলার কামারেরচর ইউনিয়নের লতারিয়া গ্রামের দরিদ্র অসহায় পরিবারের ক্যান্সারে আক্রান্ত আশরাফ আলী ও তার শিকলবন্দী ছেলে শফিকুলের পাশে দাঁড়িয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেরপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশি শফিকুল ইসলাম মাসুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আজ বিকেলে অসহায় পরিবারটির বাড়িতে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন এবং তার পাশে থাকার আশ্বাস দেন। এ সময় শফিকুল ইসলাম মাসুদ ক্যান্সারে আক্রান্ত ও শিকলবন্দী মানসিক ভারসাম্যহীন পরিবারের হাতে নগদ দশ হাজার টাকা সহ খাদ্যসামগ্রী প্রদান করেন।

এসময় শফিকুল ইসলাম মাসুদ বলেন,আল্লাহ চাহে সবার সহযোগিতায় সুস্থ জীবন যাপন করতে পারে আশরাফ আলী ও পরিবার ৷  একই সাথে তিনি পরিবারটিকে প্রতিমাসে দুই হাজার  ও যুবদল নেতা মীর কাশেম এক হাজার টাকা দিয়ে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি রাখেন।

তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশে তাদের সুস্থতার জন্য বিএনপির নেতাকর্মীরা তার পাশে থাকবে ইনশাল্লাহ। এসময় তারা  আশরাফ আলীর চিকিৎসার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তাকে সহযোগিতার জন্য ০১৮৮৯৯৫৩২২১ (বিকাশ/নগদ) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান।

উল্লেখ্য, ৭৫ বছর বয়সী আশরাফ আলী দীর্ঘদিন যাবৎ ফুসফুস ক্যান্সারে ভুগছেন। চিকিৎসা করানোর সামর্থ্য নেই। যা ছিল, সবই শেষ হয়ে গেছে ছেলের চিকিৎসা আর ধারদেনায়। তার  ছেলে শফিকুল (৩৩) প্রায় এ যুগ আগে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, এদিকে তার স্ত্রীও চার বছর যাবৎ মানসিকভারসাম্যহীন ৷ দেখার যেনও কেউ নেই।

অন্যান্যদের মাঝে জেলা যুবদলের সহ- সভাপতি মীর কাশেম , যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিপন ,জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মনোয়ার হোসেন রন্জু,সদর উপজেলা বিএনপির সদস্য মন্জুরুল ইসলাম মোর্শেদ , শেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি আজাহার আলী,ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আরিফুর রহমান রিপন , সদর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শামীমসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com