শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শেরপুরে নিখোঁজের ৪ দিন পর ডোবা থেকে মিলল শিশুর মরদেহ

মোঃ মুরাদ মিয়া শেরপুর জেলা প্রতিনিধি   |   শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেরপুরে নিখোঁজের ৪ দিন পর ডোবা থেকে মিলল শিশুর মরদেহ
২০

শেরপুরের নকলায় নিখোঁজের চারদিন পর বাড়ির পাশের ডোবা থেকে এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ২০ ডিসেম্বর শনিবার সকালে নকলা পৌর শহরের কায়দা মধ্যপাড়া (বেগুনপট্টি) এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ওই শিশুর নাম রেশমি (৭)। সে ওই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর খেলাধূলা করার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলো রেশমি।

অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ওইদিন সন্ধ্যায় নকলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা সাইফুল ইসলাম। এদিকে শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে ডোবাতে একটি মরদেহ ভেসে ওঠার খবরে পরিবারের লোকজন সেখানে গিয়ে মরদেহটি রেশমির বলে শনাক্ত করে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, খবর পেয়ে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। একইসাথে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com