শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শেরপুরে ন্যায্য মূল্যে কৃষকের বাজার উদ্বোধন

মোঃ মুরাদ মিয়া   |   সোমবার, ২৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেরপুরে  ন্যায্য মূল্যে কৃষকের বাজার উদ্বোধন

শেরপুর জেলার নকলা উপজেলাতে ন্যায্য মূল্যে কৃষকের বাজার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের তত্বাবধানে উপজেলা কৃষি অফিস, মৎস্য অফিস ও প্রাণি সম্পদ অফিসের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রোববার সকাল ৯টার সময় উপজেলা মুক্ত মঞ্চ চত্বরে এই বাজার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। এসময় সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, সিনিয়ির উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ অনিক রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সিদ্দিকুর রহমান, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ক্রেতা-বিক্রেতাগণ উপস্থিত ছিলেন।

ইউএনও দীপ জন মিত্র বলেন, এ ন্যায্য মূল্যের বাজারটা মূলত কৃষকের। কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি এ বাজারে এনে ন্যায্য মূল্যে ক্রয়-বিক্রয় করবেন। এই বাজারে তৃতীয় পক্ষের হাত না থাকায় কৃষকরা পাবেন ন্যায্য মূল্য, আর ক্রেতারা ন্যায্য মূল্যে পাবেন নিরাপদ শাক-সবজিসহ নিত্য দিনের প্রয়োজনীয় কৃষিপণ্য।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com