শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শেরপুরে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি

মোঃ মুরাদ মিয়া:   |   রবিবার, ০৬ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেরপুরে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে শেরপুর জেলার অধিকাংশ এলাকা। পানিবন্দি অবস্থায় দুর্ভোগে পড়েছে প্রায় দুই লাখ মানুষ। বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি।

জেলার নেতা-কর্মীদের নিয়ে আজ রোববার দুপুর থেকে ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন স্থানে যান জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল। এসময় তাঁরা বন্যা কবলিত মানুষদের খোঁজ খবর নেন এবং শুকনো খাবার ও চাল ডাল বিতরণ করেন।

অন্যদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. হজরত আলী শেরপুর সদরের পাঁচ শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাঁরা এসব কার্যক্রম চালিয়েছে যাচ্ছেন বলে জানান জেলার নেতা-কর্মীরা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক হজরত আলী বলেন, আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে দুর্গত এলাকায় আছি এবং থাকব।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com