শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেদী হাসান   |   শনিবার, ২৬ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
১১

বৈষম্যমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করে যাচ্ছে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’। এরই অংশ হিসেবে শেরপুর জেলা শাখার উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে শেরপুর সদর উপজেলার স্থানীয় এক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ মুরুব্বী মোহাম্মদ শহীদুল্লাহ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরপুর সদর উপজেলা শাখার অন্যতম সদস্য রফিকুল ইসলাম রনি।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আসলাম হোসেন, “জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ, শেরপুর” এর ৩ নম্বর বাজিতখিলা ইউনিয়ন শাখার সদস্য সচিব নাহিদ হাসান নাঈম এবং সংগঠনের অন্যতম সংগঠক মোঃ রোমান ইসলাম। তারা বলেন, “আমরা বিশ্বাস করি—সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যে বৈষম্য আজো বিদ্যমান, তা শুধুমাত্র সচেতন, সংগঠিত ও সৎ নেতৃত্বের মাধ্যমেই দূর করা সম্ভব। ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে এসব বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে হবে।” সভায় বক্তারা শিক্ষা, কর্মসংস্থান ও নারী অধিকারসহ নানা বিষয়ে বৈষম্যের বাস্তব চিত্র তুলে ধরেন এবং তা দূর করতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঘোষণা করেন।

তারা জানান, আগামী মাস থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচি, পথসভা ও ক্যাম্পেইন পরিচালনা করা হবে। সভাটি সফলভাবে বাস্তবায়নে নেতৃত্ব দেন সাজ্জাদ হোসাইন আলম, সংগঠক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শেরপুর জেলা শাখা। তিনি বলেন, “একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্নে আমরা পথ চলছি। তরুণরাই পারে এই পরিবর্তনের অগ্রদূত হতে।” এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খন্দকার মিঠু, ইয়াসিন রব্বানী, হাফিজুর ইসলাম, মোঃ হারুন মিয়া সহ আরও অনেকে। সকলে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন। সভা শেষে এক স্মারকলিপি প্রস্তুত করা হয়, যা শিগগিরই জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হবে বলে জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com