শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শেরপুর সদর থানার ধ্বংসকৃত স্থাপনা পরিদর্শন করেন ডিআইজি শাহ আবিদ হোসেন

মোঃ মুরাদ মিয়া:   |   মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেরপুর সদর থানার ধ্বংসকৃত স্থাপনা পরিদর্শন করেন ডিআইজি শাহ আবিদ হোসেন

কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকে সামনে রেখে গত ৫ আগস্ট একদল দুর্বৃত্ত শেরপুর সদর থানায় আক্রমণ করে আসবাবপত্র ও মূল্যবান জিনিস এবং মালখানায় রক্ষিত মামলার জব্দকৃত আলামত লুটপাট শেষে ওইসব স্থাপনায় অগ্নিসংযোগ ও ধ্বংস করে দেয়।

এতে করে সদর থানার সকল সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়। এছাড়াও সেইদিন অফিসার ও ফোর্স নিরাপদ আশ্রয়ের জন্য শেরপুর পুলিশ লাইন্সে চলে যায়। পরবর্তীতে ৯ আগস্ট ওইসব অফিসার ও ফোর্স সীমিত পরিসরে সদর থানায় কাজে যোগদান করেন।

এদিকে ১৩ আগস্ট মঙ্গলবার দুপুরে বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার) পিপিএম শেরপুর সদর থানার ধ্বংসকৃত স্থাপনা পরিদর্শন করতে আসেন। এসময় তিনি শেরপুর সদর থানার অফিসার ফোর্স এবং জেলা গোয়েন্দা শাখা ডিবির অফিসার ফোর্সদের সাথে এক মতবিনিময় করেছেন। এসময় তিনি বলেন, আন্দোলন চলাকালে এবং উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলি বর্ষণ বা হত্যা না করার জন্য তাদের ধন্যবাদ জানান।

এছাড়াও তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে আরো বলেন, আগামীতে দৃঢ় মনোবল, সাহসী ভূমিকা পালন এবং পেশাদারিত্ব¡ সঠিকভাবে পালন করতে ও জনগণের মাঝে ভালো সেবা প্রদানের পরামর্শ দেন।

এসময় অন্যান্যদের মধ্যে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খোন্দকার নজমুল হাসান পিপিএম (বার), শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান, সদর থানার সেকেন্ড অফিসার (এসআই) হাসিবুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com