শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শ্রীনগরে নিজস্ব প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার শিকার মশিউর।

বিশেষ প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীনগরে নিজস্ব প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার শিকার মশিউর।
১৩৮

মুন্সীগঞ্জের শ্রীনগরে কাগজ বিহীন মোটরসাইকেলের জোরপূর্বক সার্ভিসিং করার জেরে বাংলাদেশ ছাত্রসমাজ ঢাকা উত্তর মহানগর এর সভাপতি’র ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এসময় তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয় এবং একটি সিসি ক্যামেরার ডিভিআর লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

‎বুধবার (২৯ এপ্রিল ২০২৬) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জশুরগাঁও এলাকায় লাল গোলাপ কমিউনিটি সেন্টারের বিপরীতে পাশে বাইক পয়েন্ট সার্ভিসিং সেন্টারে এ ঘটনা ঘটে। আহত মশিউর রহমান জিসান (২৭) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ঢাকা মহানগর উত্তর এর বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ এর সভাপতি।

‎অভিযোগ সূত্রে জানা যায়, ওই সময় মশিউর রহমান জিসান সার্ভিস সেন্টারের ক্যাশ কাউন্টারে বসা ছিলেন। এসময় মোটরসাইকেল সার্ভিসিং নিয়ে সাকিব নামের এক ব্যক্তির সঙ্গে সার্ভিসিং সেন্টারের একজনের বাকবিতণ্ডা শুরু হয়।এ বিষয়ে ভালো-মন্দ কোন কিছুই অবগত ছিলেন না মশিউর রহমান জিসান। তাকে ভিতরে দেখতে পেয়ে  পরবর্তীতে সাকিবসহ সাদ্দাম গং সাভিসিং পয়েন্টে প্রবেশ করে এবং জিসান ক্যাশ কাউন্টারে বসার অবস্থানকে সহ্য করতে না পেরে কিছুক্ষণ পর শামীম হোসেন সাদ্দাম, জাবির, রোমান, রতনসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র—লোহার রড, কাঠের ডাসা ও সুইচ গিয়ার চাকু—নিয়ে সেখানে উপস্থিত হয়ে সার্ভিস সেন্টারে প্রবেশ করে হামলা চালায়। হামলার একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে জিসানকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়া আসার পরে আবার হামলাকারীরা সিসিটিভির ডিডিআর সার্ভিস সেন্টার থেকে নিয়ে যায়।

‎অভিযোগে বলা হয়, হামলাকারীরা জিসানকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তার মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। বিশেষ করে মাথায় ও ডান হাতের আঙুলে কুপিয়ে রক্তাক্ত করা হয়, যা হত্যাচেষ্টার শামিল।

‎এসময় হামলাকারীরা তাকে সুযোগ পেলে তার নিজ গ্রামে গিয়ে গুলি করে হত্যা করার হুমকি দেয়।

‎পরে স্থানীয়দের সহায়তায় আহত জিসানকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা গ্রহণ ও স্বজনদের সঙ্গে পরামর্শ শেষে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা যায় হামলায় অভিযুক্ত আসামি যুবলীগে পদধারী সাদ্দামের নামে ৩০টির অধিক মামলা রয়েছে। শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাফিজ খানের উপর মর্মান্তিক হামলার অভিযোগ ও রয়েছে তার নামে।

‎এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com