শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শ্রীলংকা প্রিমিয়ার লিগে ডাক পেলেন তাওহিদ

  |   সোমবার, ২৪ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১৭৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীলংকা প্রিমিয়ার লিগে ডাক পেলেন তাওহিদ
৫৫

আগামী ৩০ জুলাই শুরু হবে শ্রীলংকা প্রিমিয়ার লিগ (এলপিএল)। চলবে ২০ আগস্ট পর্যন্ত। এলপিএলে খেলার সুযোগ পেলেন বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদ ও তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয়।

চলতি বছরে জাতীয় দলে সুযোগ পেয়ে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন তাওহিদ হৃদয়। নান্দনিক পারফরম্যান্সের সুবাদে সুযোগ পেলেন ফ্র্যাঞ্চাইজি লিগে।

এলপিএলের দল জাফানা কিংস থেকে অফার দেওয়া হয়েছে হৃদয়কে। ইতোমধ্যেই এ লিগে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছেন এই মিডল অর্ডার ব্যাটার।

পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের জায়গায় এলপিএলে খেলবেন হৃদয়। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার কারণে এলপিএলের শুরুর দিকে অংশ নিতে পারছেন না শোয়েব মালিক।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com