শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সংবাদ সম্মেলন

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সংবাদ সম্মেলন
৩৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধবার দুপুরে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে র‌্যাব-১৩ রংপুরের নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত বিশেষ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। র‌্যাব-১৩ গাইবান্ধা কোম্পানী কমান্ডার তরিকুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও প্রতিবন্ধকতাহীন করতে, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-১৩ কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ইতোমধ্যে গ্রহণ করেছে ও সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। রংপুর বিভাগের ৩৩টি আসনের মধ্যে র‌্যাব-১৩ এর দায়িত্বাধীন ৩২টি আসনে মোট কেন্দ্র রয়েছে ৪ হাজার ৬২০টি। র‌্যাব-১৩ এর আওতাধীন বিভিন্ন জেলায় র‌্যাবের ৬৪টি টহল দল, দুইটি স্ট্রাইকিং রিজার্ভ, একটি বোম্ব ডিসাপোজাল ইউনিট ও সাদা পোশাকে র‌্যাব সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবে।

পাশাপাশি কর্মকর্তারা সার্বক্ষনিক মাঠে থেকে ওইসব নির্বাচনী এলাকায় মোতায়েনকৃত টহল ও স্ট্রাইকিং টিমের কার্যক্রম তদারকি করবেন এবং অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ নজরদারিতে রাখা হবে। শুধু তাই নয়, র‌্যাব-১৩ মিডিয়া সেল সার্বক্ষনিক মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য অনলাইন প্লাটফর্মে যে কোনো ধরণের গুজব ও অপতথ্য প্রতিরোধে কাজ করবে। এছাড়া র‌্যাব-১৩ এর অত্যাধুনিক কন্ট্রোল রুম থেকে প্রতিটি টহল ও স্ট্রাইকিং টিমের লাইভ লোকেশন পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com