শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সচিবালয়ে শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী ও পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে ইবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ইবি প্রতিনিধি   |   সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সচিবালয়ে শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী ও পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে ইবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
৪৯

সচিবালয়ে শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী ও পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস সূত্রে এতথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে উপাচার্য উভয় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁদের নেতৃত্বে দেশের শিক্ষা খাতের নতুন অগ্রগতির সূচনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন প্রকল্প, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরে সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কালে মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আগ্রহ প্রকাশ করেন এবং জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। সাক্ষাৎ শেষে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দেশের উচ্চশিক্ষাকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com