কুমিল্লা প্রতিনিধি : ফখরুল ইসলাম: | শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৪০ বার পঠিত | পড়ুন মিনিটে
সুস্থ ও সচেতন সমাজ গঠনে বেকার যুবসমাজকে দক্ষ করে গড়ে তুলতে কারিগরি প্রশিক্ষণ ও ফ্রিল্যান্সিং কার্যক্রম আরও সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেছেন সমাজসেবক ও তরুণ নেতৃত্ব কাজী শাহ আরিফিন।
তিনি বলেন, দেশের অগ্রযাত্রা ত্বরান্বিত করতে হলে সর্বপ্রথম যুবসমাজকে কর্মক্ষম করে গড়ে তুলতে হবে। বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষা, তথ্যপ্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণ এবং ফ্রিল্যান্সিং খাতে যুবকদের সম্পৃক্ত করা এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, বর্তমানে অনলাইনে কাজের বিশাল কর্মক্ষেত্র সৃষ্টি হয়েছে। যথাযথ প্রশিক্ষণ ও দিকনির্দেশনা পেলে গ্রামের যুবকরাও ঘরে বসেই আয় করতে পারবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এসময় তিনি যুবসমাজকে মাদক, অসামাজিক কার্যকলাপ ও হতাশা থেকে দূরে থেকে দক্ষতা উন্নয়নে মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং সবাইকে সচেতন সমাজ গঠনে এগিয়ে আসার অনুরোধ করেন।
স্থানীয় সচেতন মহলের মতে, কাজী শাহ আরিফিনের এ উদ্যোগ যুবসমাজকে কর্মমুখী করতে এবং একটি সুস্থ, সুন্দর ও প্রগতিশীল সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com