শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষার্থীর মৃত্যু, শাখা ছাত্রদলের শোক

মনিরুজ্জামান তুহিন, ইসলামী বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া   |   সোমবার, ১৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ২৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষার্থীর মৃত্যু, শাখা ছাত্রদলের শোক
২১

সড়ক দুর্ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। সোমবার (১৬ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ স্বাক্ষরিত এক শোকবার্তার মাধ্যমে এ তথ্য জানা যায়।

শোকবার্তায় বলা হয় “ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম ১৬ জুন ২০২৫ সোমবার সকাল ৭ টার সময় নিজ বাড়ি জয়পুরহাট থেকে ক্যাম্পাসে ফেরার পথে বিত্তিপাড়া নামক স্থানে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মর্মান্তিক মৃত্যুতে শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সাহেদ আহমেদ এবং সদস্য সচিব মাসুদ রুমি মিথুন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com