শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সড়ক দুর্ঘটনায় নিহত অটোচালক বানুর জানাজা অনুষ্ঠিত, অসহায় হয়ে পড়েছে তার তিনটি কন্যা সন্তান

মোঃ রাহিজুল ইসলাম ,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:   |   সোমবার, ১৪ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সড়ক দুর্ঘটনায় নিহত অটোচালক বানুর জানাজা অনুষ্ঠিত, অসহায় হয়ে পড়েছে তার তিনটি কন্যা সন্তান

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত অটোরিকশা চালক বাহাজ উদ্দিন বানুর (৩৩) জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানা পাড়া এলাকায় জানাজায় অংশ নেন হাজারো শোকাহত মানুষ। বানুর মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে গভীর শোক ও বিপর্যয়। অসহায় হয়ে পড়েছে তার তিনটি কন্যা সন্তান। রোববার (১৩ জুলাই) দুপুরে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুনটিঘর এলাকায় একটি বেপরোয়া গতির ড্রামট্রাকের চাপায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার এক যাত্রী, রতনপুরের আবু বকর সিদ্দিকের অনার্স পড়ুয়া মেয়ে আনিকা (১৮)। অটোচালক বানু মিয়াসহ আহত অবস্থায় তিনজনকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওর পথেই প্রাণ হারান চালক বানু মিয়া। আহতরা হলেন—আবু বকর সিদ্দিক (৪৫), তার স্ত্রী মোর্শেদা বেগম (৪০) ও তাদের ছোট মেয়ে ফাতেমা (৯)। দুর্ঘটনার সময় তারা সোনাহাট স্থলবন্দর থেকে ঘুরে ফিরছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাহাটগামী ড্রামট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটো দুমড়ে-মুচড়ে যায়। নিহত চালক বাহাজ উদ্দিন বানু উপজেলার উমর আলীর ছেলে। তিন কন্যা সন্তানের পিতা এই চালক ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। স্থানীয় ইউপি সদস্য আবু সায়াদাত মো. বজলুর রহমান ও এলাকাবাসীরা শোক প্রকাশ করে বলেন, “বানুর পরিবার আজ অসহায়। সরকারের উচিত এই পরিবারের পাশে দাঁড়ানো।” এদিকে, সড়ক পরিবহন আইনের ৮৩ ধারা অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার বিধান রয়েছে। এলাকাবাসী দাবি জানিয়েছেন, এই দুর্ঘটনার তদন্ত শেষে দ্রুত নিহতদের পরিবারকে সরকারি অনুদান প্রদান করা হোক। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অনুদানের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com