শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

“সত্যের সন্ধানে, দুর্নীতি রুখতে : দুদক-সাংবাদিক মতবিনিময়”

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   বুধবার, ০৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

“সত্যের সন্ধানে, দুর্নীতি রুখতে : দুদক-সাংবাদিক মতবিনিময়”
৩৭

গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর গনশুনানি উপলক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ (৬ মে) বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের আয়োজনে এবং গাইবান্ধা জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) মুশফিকুর রহমান, দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শাওন মিয়া, গাইবান্ধা জেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম আব্দুস সালামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অর্ধ শতাধিক গণমাধ্যমকর্মী।

 

ঘন্টাব্যাপী মতবিনিময় সভায় দুদকের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১১ মে গাইবান্ধা জেলা ইনডোর ষ্টেডিয়ামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হবে। এই গনশুনানিকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ১টি, শহরের পাবলিক লাইব্রেরী সামনে ১ টি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) এর কার্যালয়ের সামনে ১টিসহ মোট ৩টি স্থানে অস্থায়ী অভিযোগ বক্স বসানো হয়েছে।

 

পাশাপাশি সাধারন জনগনের মাঝে লিফলেট বিতরণ, মাইকিং করা হচ্ছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দুর্ণীতিগ্রস্থ কর্মকর্তাদের আইনের আওতায় আনার আশ্বাস দেন। গণশুনানিতে ভুক্তভোগীরা যাতে অভিযোগ নিয়ে আসতে পারে সে ব্যাপারে সকলকে কাজ করতে হবে।

 

অপরদিকে গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে, দুদকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলার সরকারি বিভিন্ন দপ্তরের নানা দুর্ণীতির অভিযোগ মৌখিক ভাবে অবহিত করা হয়। গণমাধ্যমকর্মীরা প্রত্যাশা করেন এই কার্যক্রমের ফলে দুর্ণীতি সম্পুর্ন ভাবে নির্মুল করা না গেলেও অনেকটা নিয়ন্ত্রণে আসবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com