শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সদরপুরের ঢেউখালী ইউনিয়নের চরডুবাইল সরকারি সড়কের গাছ জোরপূর্বক নিক্সনপন্থী প্রকাশ্যে হরিলুট

আব্দুস সালাম মোল্লা:   |   মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সদরপুরের ঢেউখালী ইউনিয়নের চরডুবাইল সরকারি সড়কের গাছ জোরপূর্বক নিক্সনপন্থী প্রকাশ্যে হরিলুট
১৬

ফরিদপুরের সদরপুরের ঢেউখালী ইউনিয়নের চরডুবাইল সরকারি সড়কের পাশ থেকে জোরপূর্বকভাবে প্রকাশ্যে গাছ চুরি করে নেওয়ার অভিযোগে ঢেউখালী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ মোস্তফা মৃধা কে আটক করেছে সদরপুর থানা পুলিশ।

ফরিদপুরের সদরপুরের ঢেউখালী ইউনিয়নের চরডুবাইল সরকারি সড়কের পাশ থেকে জোরপূর্বকভাবে প্রকাশ্যে গাছ চুরি করে নেওয়ার অভিযোগে ঢেউখালী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ মোস্তফা মৃধা কে আটক করেছে সদরপুর থানা পুলিশ।রাতেই মোস্তফার বিরুদ্ধে সরকারের পক্ষে মামলা দায়ের করেন ঢেউখালী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন।আজ মঙ্গলবার সকালে তাকে ফরিদপুর কোর্ট হাজতে সোপর্দ করে থানা পুলিশ। সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা রুবানা তানজিনের নির্দেশে কর্তণকৃত গাছ জব্দ করে সদরপুর থানায় হেফাজতে নেয় পুলিশ।

স্থানীয়দের ভাষ্য, মোস্তফা মৃধার নেতৃত্বে সোমবার দুপুর থেকে ঢেউখালী ইউনিয়নের বালিয়াহাটি আঞ্চলিক সড়কের চরডুবাইল এলাকায় গাছ কাটা শুরু হয়। কোন প্রকার সরকারি সিদ্ধান্ত ও নিলাম ছাড়াই এসব গাছ কাটছেন মোস্তফা মৃধা। এক দিনে গাছ কাটা হয়েছে ৪টা। এ ব্যাপারে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। এ ঘটনা সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা রুবানা তানজিন কে ব্যবস্থা নিতে বলেন বলে জানিয়েছেন ।

এলাকাবাসীর অভিযোগ, ঢেউখালী ইউনিয়নের সাবেক এই প্যানেল চেয়ারম্যান মোস্তফা মৃধা ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সনের অন্যতম ঘনিষ্ট সহযোগী ছিলেন। বিগত সময়ে সাবেক স্বতন্ত্র এমপি মজিবুর রহমান নিক্সনের ছত্রছায়ায় পদ্মা-আড়িয়াল খা নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা পরিচালনাসহ এলাকায় জোর জুলুমের অভিযোগ রয়েছে। মোস্তফার বিরুদ্ধে বালু মহলের মামলাও রয়েছে। এছাড়াও ঢেউখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানের শিশুপুত্র আল রাফসান হত্যা মামলার প্রধান আসামী হিসাবে তার নাম রয়েছে। এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোতালেব হোসেন জানান, তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

পরবর্তী কার্যক্রমের জন্য ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদরপুর সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা রুবানা তানজিন জানান, প্রথমে তাকে নিষেধ করা হয়েছিল। তিনি জোরপূর্বক ভাবে গাছ কর্তন করছিলেন। তার বিরুদ্ধে প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com