শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সদরপুরে অপারেশন ডেভিল হান্ট: আওয়ামী ও ছাত্রলীগ নেতাসহ আটক ৩

ফরিদপুর প্রতিনিধি   |   বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৩২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সদরপুরে অপারেশন ডেভিল হান্ট: আওয়ামী ও ছাত্রলীগ নেতাসহ আটক ৩

অপারেশন ডেভিল হান্ট-এর অভিযানে ফরিদপুরের সদরপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ঢেউখালি ইউনিয়নের পিয়াজখালি বাজার এলাকা থেকে তাদের আটক করে সদরপুর থানা পুলিশ। আটকরা হলেন, সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক টুটুল খাঁন, ঢেউখালি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবুল খাঁন ও ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মঈন খাঁন।

পুলিশ জানায়, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত ও নাশকতা সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়েছে। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব বলেন, ‘অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি প্রতিরোধে উপজেলার ঢেউখালি ইউনিয়নের পিয়াজখালি বাজারে অভিযান চালিয়ে অরাজকতা সৃষ্টিকারীদের আটক করা হয়েছে। জেলা পুলিশের বিশেষ নির্দেশনায় নাশকতা ও অরাজকতা সৃষ্টিকারীদের নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com