সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোল্লা: | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ২৪ বার পঠিত | পড়ুন মিনিটে
সদরপুরে ক্রীড়া সংগঠনের এ্যাডহক কমিটি গঠন:ইউএনও সভাপতিওসদস্য সচিব আবু সাঈদ।প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা অনুসারে পূর্ববর্তী কমিটি বাতিল করে নতুন এ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে জারি করা এ আদেশে ৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নতুন প্রজ্ঞাপনে নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সদস্য হিসেবে রয়েছেন সদরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলার মোঃ মাহফুজুর রহমান (পলাশ)।
এছাড়া কমিটির গুরুত্বপূর্ণ পদ সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কে.এম আবু সাঈদ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নবগঠিত এ কমিটি উপজেলা পর্যায়ে ক্রীড়া কার্যক্রম পরিচালনা, প্রতিভাবান খেলোয়ার অন্বেষণ, বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন এবং ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে কাজ করবে। বর্তমান সরকার পূর্বে জারি করা সংশ্লিষ্ট সকল নির্দেশনা বাতিল করেছে ।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ কমিটির মাধ্যমে সদরপুরে ক্রীড়াঙ্গনে শৃঙ্খলা ও গতিশীলতা করবে সদস্য সচিব কে.এম আবু সাঈদের নেতৃত্বে। মাঠ পর্যায়ে খেলাধুলার প্রসার, তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং নতুন খেলোয়াড় তৈরিতে ইতিবাচক পরিবর্তন আসবে এ প্রত্যাশা করছে ক্রীড়ামোদীরা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com