সিনিয়র রিপোর্টার আব্দুস ছালাম মোল্লা: | মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ৬২ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুরের সদরপুরে চালককে মারধর করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইজিবাইকসহ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন সদরপুর থানার ওসি সুকদেব রায়।
আটক সদরপুর উপজেলার চরনাসিরপুর ইউনিয়নের মফিজদ্দিন হাজী ডাঙ্গীর বাচ্চু হাওলাদারের পুত্র শরীফুল হাওলাদার (৩০)।
থানা পুলিশ সূত্রে জান ৯টায় ইজিবাইক চালক দানেছ বেপারিকে ফরিদপুর সুপার মার্কেট থেকে ৭০০ টাকা ভাড়া চুক্তিতে সদরপুর আসার কথা বলে যাত্রীবেশে ৩ ছিনতাইকারী সদস্য ইজিবাইকে উঠেছিলেন। রাত সাড়ে ১১টার দিকে শৌলডুবী এলাকায় পৌঁছলে প্রস্রাব করার কথা বলে গাড়ি থামিয়ে চালকের গলাচিপে ধরে মারধর করা হয় এবং পাশের নালায় ফেলে দিয়ে তারা ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ইজিবাইকের মালিক বাদী হয়ে ৩ জনকে দায়ী করে থানায় অভিযোগ করেন। এরপর পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে রাত আড়াইটার দিকে সদরপুর উপজেলার সদর ইউনিয়নের বাইশরশি এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী শরিফুল ইসলামকে ইজিবাইকসহ গ্রেপ্তার করে।
সদরপুর থানার ওসি সুকদেব রায় কালের কণ্ঠকে বলেন, ‘অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত আড়াইটার দিকে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইজিবাইক উদ্ধার করা হয়েছে। বাকি দুইজন পালিয়ে গেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।’
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com