শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সদরপুরে ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোয় ৫ জনকে জরিমানা

ফরিদপুর জেলা প্রতিনিধি   |   সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সদরপুরে ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোয় ৫ জনকে জরিমানা
৪০

ফরিদপুরের সদরপুরে ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৫ জনকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন। রবিবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলার আটরশি–পুকুরিয়া আঞ্চলিক সড়কের বাইশরশি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের আটরশি–পুকুরিয়া সড়কের বাইশরশি এলাকায় ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ব্যতীত মোটরসাইকেল চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ৫টি মামলায় ৫ জন ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল মিয়া, ভূমি অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. কামাল হোসেনসহ সদরপুর থানা পুলিশ ও ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাইশরশি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে সড়ক পরিবহন আইন অনুযায়ী ৫টি মামলায় মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com