শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সদরপুরে প্রশাসন, মৎস্য অধিদপ্তর, নৌ পুলিশ ইলিশ সংরক্ষণ অভিযানে ভ্রাম্যমান আদালতে ৭জেলের কারাদণ্ড

সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোল্লা:   |   মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সদরপুরে প্রশাসন, মৎস্য অধিদপ্তর, নৌ পুলিশ ইলিশ সংরক্ষণ অভিযানে ভ্রাম্যমান আদালতে ৭জেলের কারাদণ্ড
৩৯

ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে ফরিদপুরের সদরপুর উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে ৭ জন জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার পদ্মা নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সারারাত অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এবং সহকারীকি আকাশ কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবানা তানজিম, ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।এসময় সাথে ছিলেন পুলিশ ও আনসার সদস্য ।

বাংলাদেশের সামুদ্রিক মৎস্য জলসীমা ও নদীতে সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক ইলিশসহ সকল প্রজাতির মৎস্য আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করে। রাষ্ট্রপতির আদেশে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মৎস শাখা২এর উপসচিব সাইদা আক্তার পরাগ ২৪শে সেপ্টেম্বর স্বাক্ষরে ২২ দিন মা ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(২) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় ৭ জন কে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

শিবচর উপজেলার বন্দর খোলার নুরউদ্দিন কান্দির গ্রামে ঠান্ডু ফরাজির ছেলে হযরত ফরাজী (২২),
২. শিবচর উপজেলার সাং জংগী কান্দাগ্রামের আলমগীর হাওলাদারের ছেলে মামুন হাওলাদার (৩০)

৩. শিবচর উপজেলার আলমগীর হাওলাদারের ছেলে মো. নর-ই-আলম (১৯),

৪. হালিম খানের ছেলে সালাম খান (২৭)

৫. কালামের ছেলে সাগর (২০),

৬. সাহেদ আলী বেপারির ছেলে মো. ফারুক (৩৮)

৭.হারুন হাওলাদারের ছেলে ঠান্ডু (৩৯)

ফরিদপুর নৌ পুলিশের পক্ষ থেকে সিনিয়র এসপি সাজিদ হোসেনের নেতৃত্বে ইন্সপেক্টর নাসিমের তত্ত্বাবধানে সঙ্গীয় এসআই,আজিজ এসআই রফিক সহ সঙ্গী ও ফোর্স নিয়ে চারটি নৌকা, চারটি মামলা১২জন গ্রেফতার, ১২০কেজি মা ইলিশ জব্দ করেন এবং ৭০ লক্ষ টাকার নিষিদ্ধ ঘোষিত যাত্রা ধরার জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করেন।

সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা বলেন, “ইলিশের প্রজনন
মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা অত্যন্ত দুঃখজনক এবং গুরুত্বপূর্ণ অপরাধ । এতে ইলিশের উৎপাদন মারাত্মকভাবে বিঘ্নিত হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com