ফরিদপুর প্রতিনিধি: | মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ৬৫ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়েনের পিঁয়াজখালী এলাকার মাদক ব্যবসায়ী ইমরান খান শাওন (৩০)কে ২০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময়ে তার তিন সহযোগিতে আটক করা।
রবিবার (২৪ আগষ্ঠ) সন্ধ্যায় পিঁয়াজখালী বাজার এলাকায় পুলিশের অভিযানে ইমরান খান শাওনসহ চারজনকে আটক করা হয়। শাওন ঢেউখালী ইউনিয়নের মহিলা সংরক্ষিত ১,২ও৩নং ওয়ার্ড সদস্য সুফিয়া খাতুন ও মৃত দুদুমিয়া খানের একমাত্র পুত্র ।অভিযানে শাওনের কাছ থেকে ২০ পিচ ইয়াবাসহ নগদ৫০ টাকা জব্দ করা হয়। শাওন এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত।
গ্রেপ্তার অন্যরা হলেন- উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর কুমারিয়া গ্রামের মোঃ মাসুদ হাওলাদারের পুত্র সাগর হাওলাদার(২৫),বাবুরচর কাচারী ডাঙ্গী গ্রামের মৃত ইসমাইল মাতুব্বরের পুত্র মনির হাওলাদার(৩৩), কৃষ্ণুপুর ইউনিয়নের শৌলডুবি গ্রামের মৃত আঃ ছত্তার শেখের পুত্র সোহেলরানা (৩৬)।
এ প্রসঙ্গে সদরপুর থানার অফিসার্স ইনচার্জ শুকদেব রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। আকটকৃত ইমরান খান শাওন দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। আসামীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-(২০১৮ ) এ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com