শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সদরপুর অবৈধভাবে বালু উত্তোলন ও কৃষিজমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতে ১ লাখ টাকা জরিমানা

সিনিয়র রিপোর্টার :আব্দুস সালাম মোল্লা   |   বুধবার, ২২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সদরপুর অবৈধভাবে বালু উত্তোলন ও কৃষিজমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতে ১ লাখ টাকা জরিমানা
৩২

ফরিদপুরের সদরপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও কৃষিজমির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আমিরাবাদ এলাকায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অনুমোদন ছাড়াই কৃষিজমি থেকে মাটি কাটা হচ্ছে এবং বালু উত্তোলন করা হচ্ছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রাথমিক যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় আমিরাবাদ এলাকার বাসিন্দা তারা মৃধা (৪৫)-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয় যে, এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের ফলে কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং পরিবেশের স্বাভাবিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে নির্বিচারে মাটি কাটা হলে জমির উৎপাদনক্ষমতা কমে যায় এবং ভবিষ্যতে কৃষি কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাবশালীদের আশ্রয়ে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল, যার ফলে আবাদি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং কৃষকদের ক্ষতির মুখে পড়তে হচ্ছিল। তারা আশা করছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ মাটি কাটার প্রবণতা কমে আসবে এবং কৃষিজমি রক্ষা পাবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com