শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সদরপুর উপজেলায় এক ব্যবসায়ীর অস্ত্র ছিনতাই করে ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা

ফরিদপুর জেলা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ২৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সদরপুর উপজেলায় এক ব্যবসায়ীর অস্ত্র ছিনতাই করে ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা
১৩

ফরিদপুরের সদরপুর উপজেলায় এক ব্যবসায়ীর অস্ত্র ছিনতাই করে ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। সোমবার (৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চর মানাইর ইউনিয়নের চর আড়িয়াল খাঁ হাটে এই ঘটনাটি ঘটে। এতে ওই এলাকার মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। সদরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো উদ্ধার হয়নি ছিনতাই হওয়া অস্ত্র।

জানা যায়, ওই এলাকার ব্যবসায়ী মো: দাদন মাতুব্বরের সাথে প্রতিবেশী বদুরুদ্দিন হাজীর দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে সোমবার (৩ মার্চ) সকালে বদুরুদ্দিনের নেতৃত্বে বাদশা মাতুব্বর, সিরাজ মুন্সী, মাসুম মুন্সীসহ ২০-৩০ জন ওই ব্যবসায়ীর বাড়িতে হামলা চালায়। এ সময় তার বাড়িতে থাকা লাইসেন্স করা একটি দোনালা বন্দুক  ও ২০ রাউন গুলিসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে এলাকার লোকজন জড়ো হলে তারা ২ রাউন ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো: আসিফ ইকবাল, সদরপুর থানার অফিসার্স ইনচার্জ মো: মোতালেব হোসেন (খোকন)।

এ ব্যাপারে দাদন মাতুব্বরের ছেলে মো: রেজাউল করিম বাদি হয়ে সদরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com