শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সদরপুর নদীর তীরবর্তীতে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের ৫০ হাজার টাকা জরিমানা

সিনিয়র রিপোর্টার: আব্দুস সালাম মোল্লা   |   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সদরপুর নদীর তীরবর্তীতে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের ৫০ হাজার টাকা জরিমানা
৬২

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীর তীরবর্তী এলাকায় ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২০মে) রাত সাড়ে ১১টার সময় উপজেলার আকটেরচর ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী শয়তানখালীঘাট নামক স্থানে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন এই অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে অবৈধ ভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে মোঃ হাসিবুল কাজী(১৯) কে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত হাসিবুল কাজী মাদারীপুরের শিবচর উপজেলার সন্ন্যাসীরচর গ্রামের মোস্তাক কাজীর পুত্র বলে জানা গেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন বলেন, একটি চক্র অবৈধভাবে মাটির টপসয়েল কেটে কৃষি জমির ক্ষতি করছে। এতে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। অন্যদিকে এলাকাটি পদ্মা নদীর তীরবর্তী হওয়ায় ভাংগনের ঝুকি বাড়বে। অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com