সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোল্লা | শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ৪৫ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুরের সদরপুর উপজেলায় নসিমনের সঙ্গে ধাক্কা লেগে এক ১৫ বছর বয়সী একজন মোটরসাইকেল আরোহী হামজা মোল্লা নিহত হয়েছেন। মৃত হামজা সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের প্রবাসী মো. শহিদ মোল্লার ছেলে এবং স্থানীয় বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টা ৫ মিনিটের দিকে সদরপুর-কৃষ্ণপুর আঞ্চলিক সড়কের বেপারী বাড়ির মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, হামজা মোটরসাইকেলে করে সদরপুর ফিলিং স্টেশন থেকে রং কিনে বাড়ির পথে ফিরছিল।
পথে একটি ইজিবাইক দেখতে পেয়ে হঠাৎ ব্রেক চাপলে মোটরসাইকেলের চাকা স্লিপ হয়। এতে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী নসিমনের সঙ্গে সংঘর্ষে পড়ে হামজা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গোলাম রাব্বানী প্রাথমিক চিকিৎসার সময় তাকে মৃত ঘোষণা করেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com