শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ৭৮ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা প্রশাসন, সদর ভূমি অফিস ও পৌর ভূমি অফিসের কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী আক্রমণ এবং সরকারি কাজে বাধা প্রদানকারী অভিযুক্ত আসামীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নবীনগরে আজ (২৯ /১০/২৫) বুধবার উপজেলা পরিষদের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ভূমি প্রশাসন সহকারী সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ও নবীনগর উপজেলা ভূমি অফিস নাজির কাম- ক্যাশিয়ার মো. সৈয়দ মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা,
মো. ইসমাইল হোসেন, উপজেলা নির্বাহী অফিসের সি ও লুৎফর রহমান, মো. দেলোয়ার হোসাইন, তায়েইবা হুরুন্নেছা, ইফতেখারুল ইসলাম, মুকবুল হোসেন, আজিজুল ইসলাম, রকি দাস, নূরে আলম সহ অন্যান্য সহকারীগণ উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com