শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সয়াবিনের মুল্য বৃদ্ধি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আনোয়ার হোসেন   |   শনিবার, ১৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সয়াবিনের মুল্য বৃদ্ধি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
১০

সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। এ কর্মসূচি থেকে গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির পায়তারা বন্ধেরও দাবি জানানো হয়। ১৯ এপ্রিল শনিবার দুপুর ১২টার দিকে শহরের ১ নম্বর রেলগেট থেকে মিছিল বের করে জোটের নেতাকর্মীরা। এসময় তারা বিভিন্ন স্লোগানে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে রেলগেটে ফিরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ (মার্কসবাদী) এর জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মন, বাসদের জেলা সদস্য সচিব সুকুমার মোদক, সিপিবি’র জেলা সহকারি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, বাসদ (মার্কসবাদী)’ এর জেলা নেতা অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, বাসদের জেলা নেতা আফরুজা বেগম, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা নেতা আব্দুল্লাহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, যেসময় সাধারণ মানুষের আয় কমেছে সেই সময় সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করবে। সেইসঙ্গে শিল্পে গ্যাসের দাম বৃদ্ধিতে পণ্যমূল্য বাড়বে যা জনগণের ওপরই পড়বে। বর্তমান অন্তর্বর্তী সরকার বিদ্যুতের দাম বৃদ্ধির পায়তারা করছে। পেঁয়াজের দাম ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। তারা নিত্যপণ্যের ওপর যখন তখন ভ্যাট আরোপেরও সমালোচনা করেন এবং অবিলম্বে সয়াবিনের বর্ধিত মূল্য প্রত্যাহার করার দাবি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com