শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুরে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফারিয়াজ ফাহিম:   |   রবিবার, ১০ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুরে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে-২৪ উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ খ্রি. সকাল ৯ টায় সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২৪ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়।

ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সরকারি আশেক মাহমুদ কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ।এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ হারুন অর রশিদ বলেন, “আজ অত্যন্ত আনন্দঘন দিন। আমাদের প্রিয় শিক্ষার্থীরা যেভাবে সুন্দর ভাবে সজ্জিত হয়ে মাঠে দাড়িয়েছে এটি দেখে আমার মনে হচ্ছে বিশ্বকাপ ফুটবল মঞ্চে দাড়িয়েছে। আমি বিশ্বাস করি সরকারি আশেক মাহমুদ কলেজ শুধু লেখাপড়ায় নয় খেলাধুলায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সারা বাংলাদেশে একটি অন্যতম উচ্চতায় জায়গা করে নিবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর খেলনা রানী দেব। শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রেজাউল করিম।

ফুটবল টুর্নামেন্টের সভাপতিত্ব করেন আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের পরিচালনা কমিটির আহ্বায়ক শাকের আহম্মদ চৌধুরী।

টুর্নামেন্টে অংশ গ্রহন করে মোট ১৬ টি দল।উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়  বাংলা বিভাগ বনাম রাষ্ট্রবিজ্ঞান  বিভাগ। দুই টিমের খেলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ০৫ গোল ও বাংলা বিভাগ ০১ গোল করে।উদ্বোধন শেষে কলেজ অধ্যক্ষ মহোদয়কে জার্সি উপহার দেয়া হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com