শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়াজেলা প্রতিনিধি | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৩৪ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের বাঙ্গরা কাঠপট্টি বাজার এলাকায় সরকারি খাল ভরাট করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় দুই সহোদরের বিরুদ্ধে।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।সরেজমিনে আজ (৮ এপ্রিল ২০২৬) ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাঙ্গরা বাজারের কাঠপট্টি সংলগ্ন একটি ব্রিজের পশ্চিম পাশে অবস্থিত সরকারি খালটি মাটি দিয়ে ভরাট করা হচ্ছে।
খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত করে সেখানে আরসিসি পিলার স্থাপন করে দোকান নির্মাণের কাজ চলছে। অভিযুক্তরা হলেন এলাকার প্রভাবশালী ব্যক্তি এরশাদ মিয়া ও তার ভাই রফিকুল ইসলাম।নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের একাধিক ব্যবসায়ী জানান, “সরকার যেখানে সারাদেশে খাল খনন ও জলাশয় সংরক্ষণে গুরুত্ব দিচ্ছে, সেখানে প্রভাব খাটিয়ে এই গুরুত্বপূর্ণ খাল দখল করে দোকান নির্মাণ করা হচ্ছে।
এতে পরিবেশের ক্ষতি হচ্ছে এবং পানি নিষ্কাশন ব্যবস্থাও ব্যাহত হচ্ছে।”অভিযোগের বিষয়ে জানতে চাইলে এরশাদ মিয়া প্রথমে জায়গাটি সরকারি বলে স্বীকার করলেও পরে সেটিকে নিজের দাবি করেন। তবে তিনি তার দাবির পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, “গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জেনেছি। সরকারি খাল বা জলাশয় দখলের কোনো সুযোগ নেই।” তিনি আরও জানান, বিষয়টি সহকারী কমিশনার (ভূমি)-কে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত অবৈধ স্থাপনা অপসারণ করে খালটি পূর্বাবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com